×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৬-০৬
  • ৭০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকীর বক্তব্য প্রত্যাহার করে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে । আজ সোমবার বিকেলে কুষ্টিয়া পৌর বিজয়উল্লাস চত্বরে শহর আওয়ামী লীগ আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্যে করে মাহবুবউল আলম হানিফ  আরো বলেন, সারা দেশের মানুষ তাদের ওই বক্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছে। জাতির কাছে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করা না হলে রাজপথেই তার সমুচীত জবাব দেয়া হবে।  
হানিফ বলেন, পদ্মা সেতু নিয়েও বিএনপি মিথ্যাচার  করছে। যারা ‘৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ বলে শ্লোগান দেয়, তাতে প্রমাণিত হয় ৭৫’র ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যায় তাদের সম্পৃক্ততা রয়েছে। এই বাংলাদেশে জাতির পিতাকে হত্যাকারীদের কোন ঠাঁই নেই। 
কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।
পরে প্রধান অতিথি মাহবুবউল আলম হানিফের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজার রেলগেটে গিয়ে শেষ হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat