×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৬-০৭
  • ৮৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিউইয়র্কের গভর্নর আধাস্বয়ংক্রিয় রাইফেল ক্রয়ের বয়স বাড়িয়ে ১৮ থেকে ২১ বছর করেছেন। বাফেলোর একটি সুপারমার্কেটে বর্ণবাদী হত্যাযজ্ঞের ঘটনার পর তিনি অস্ত্র আইন কঠিন করার অংশ হিসেবে এমন পদক্ষেপ গ্রহণ করলেন। খবর এএফপি’র।
ক্যাথি হোচুল অস্ত্র আইন সংস্কারের এক প্যাকেজের অনুমোদন দেন,যা গত মাসের বন্দুক হামলায় ১০ কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার প্রেক্ষাপটে রাজ্য সিনেট পাস করে।
যুক্তরাষ্ট্রে একের পর এক হত্যাকান্ডের প্রেক্ষাপটে এমন পদক্ষেপ নেওয়া হলো। দেশটিতে বারবার বন্দুক হামলার ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার জন্য জোর দাবি  উঠে।
১৮ বছর বয়সী পেটন জেনড্রন এআর-১৫ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করে টপস ফ্রেন্ডলি মার্কেটে গ্রহকদের গুলি করে হত্যা করায় অভিযুক্তকরা হয়। তিনি রাইফেলটি বৈধভাবে কিনেছিলেন।
বর্তমানে আধস্বয়ংক্রিয় অস্ত্র ক্রয়ের অনুমতি পাওয়ার ক্ষেত্রে ক্রেতাদের কমপক্ষে ২১ বছর বয়স হতে হবে।
বাফেলোতে হামলার ১০ দিন পর টেক্সাসের উভালদের একটি প্রাথমিক বিদ্যালয়ে এক কিশোর গুলি করে ১৯ শিশু ও দুই শিক্ষককে হত্যা করে।
এমন বর্বর হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অ্যাসল্ট অস্ত্র নিষিদ্ধ করাসহ নতুন অস্ত্র নিয়ন্ত্রণ আইনের আহ্বান জানান।
বাইডেন বলেন, আইন প্রণেতাদের অন্ততপক্ষে অ্যাসল্ট অস্ত্র ক্রয়ের বয়স বাড়িয়ে ১৮ থেকে ২১ করা উচিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat