×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৬-০৮
  • ৮২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সোনার বাংলা বিনির্মাণে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। আজ বুধবার দুপুরে এফডিসির সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ বিভিন্ন ষড়যন্ত্র ও নাশকতা মূলক কর্মকান্ডের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। 
বিএনপি জামাতের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে হুমকি দিলে, শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে কাউকে রেহাই দেওয়া হবে না।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি। 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, এটাই আজকের দিনে আমাদের প্রত্যয়।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজিসহ মহানগরীর বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এফডিসির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ধানমন্ডি-৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat