×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৬-০৯
  • ৮৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বিকেলে জাতীয় সংসদের  ‘প্রেসিডেন্ট-বক্স’ থেকে ২০২২-২৩ সালের প্রস্তাবিত জাতীয় বাজেটের উপস্থাপন প্রত্যক্ষ করেছেন।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট প্রস্তাব উত্থাপন করেন।
রাষ্ট্রপ্রধান জাতীয় সংসদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন, যেখানে তিনি একাধিকবার স্পিকার, ডেপুটি স্পিকার ও নির্বাচিত এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ‘প্রেসিডেন্ট বক্সে’ কিছুক্ষণ অবস্থান করেন। রাষ্ট্রপতি হামিদ এর আগে দুপুর ২টা ৪০ মিনিটে দেশের প্রস্তাবিত ৫১তম বাজেট পেশে সম্মতি জ্ঞাপন করেন।
‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় পরিবর্তন’ এই শিরোনামে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বিকেল ৩:০৫ টায় ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পেশ করেন।
এবারের বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।
অধিবেশনে সভাপতিত্ব করেন সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এর আগে রাষ্ট্রপতি সংসদ ভবনে পৌঁছালে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, বাংলাদেশ সংসদ সচিবালয়ের সচিব কে এম আবদুস সালামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাঁকে স্বাগত জানান।
বাজেট পেশের সময় বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরাও সংসদে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat