×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৬-০৯
  • ১০৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শহরের টাউন পার্ক এলাকায় ঐতিহ্যবাহী নাটোর প্রেস ক্লাব কার্যালয় নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।
এ সময় মেয়র বলেন, দেশের অন্যতম প্রাচীণ নাটোর প্রেস ক্লাব জেলার উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছে। নতুন কার্যালয় নির্মাণ কাজ শেষ হলে ক্লাব সদস্যবৃন্দের পেশাগত দায়িত্ব পালন আরো বেগবান হবে।
নাটোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী জানান, নাটোর পৌরসভার নির্ধারিত স্থানে ভবন নির্মাণ করে ইতোপূর্বে প্রেস ক্লাবের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।সড়ক প্রশস্তকরণ কাজের জন্যে সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত জমি হিসেবে প্রেস ক্লাব ভবন গত ১৬ মে ভাঙা পড়ে। আজ নতুন পরিসরে ক্লাবের নির্মাণ কাজ শুরু হলো।
নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন আশাবাদ ব্যক্ত করে বলেন,জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সহযোগিতায় নাটোর প্রেস ক্লাবের নির্মাণ কাজ দ্রুত শেষ হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার কাউন্সিলর কহিনুর বেগম পান্না, আয়েশা বেগম, নার্গিস পারভীন ও ফরিদ উদ্দিন।
উপস্থিত ছিলেন- নাটোর প্রেস ক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন, নির্মাণ কমিটির আহ্বায়ক দুলাল সরকার প্রমুখ।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন নাটোর প্রেস ক্লাবের সদস্য হাফেজ আব্দুল হান্নান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat