×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৬-১৮
  • ৯৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলার্মো লসো শুক্রবার রাতে দেশটির তিনটি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে স্বদেশি জনগোষ্টীর সহিংস বিক্ষোভ মোকাবেলায় এমন পদক্ষেপ গ্রহণ করা হয়। খবর এএফপি’র। খবর এএফপি’র।
টেলিভিশনে দেয়া ভাষণে লসো বলেন, ‘আমি আমাদের রাজধানী ও আমাদের দেশকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।’ এই তিনটি প্রদেশের একটি হচ্ছে রাজধানী কুইটো।
গণ অধিকার স্থগিত ও কারফিউ ঘোষণা করে আইন-শৃংখলা বজায় রাখতে প্রেসিডেন্ট সশস্ত্র বাহিনীকে ডেকে পাঠানোর মধ্যদিয়ে এ ফরমান কার্যকর করা হয়।
স্বদেশি জনগোষ্টী সোমবার সরকার বিরোধী লাগাতার বিক্ষোভ শুরু করে। পরে এ বিক্ষোভে শিক্ষার্থী, শ্রমিক ও অন্য সমর্থকরা যোগ দেয়।
তারা কুইটো অভিমুখী মহাসড়কসহ দেশের বিভিন্ন রাস্তা অবরোধ করে।
বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে কমপক্ষে ৪৩ জন আহত ও ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
লসো ক্ষোভ প্রশমনে স্বদেশি জনগোষ্টীর নেতাদের সাথে বৃহস্পতিবার  সাক্ষাত করলেও এক্ষেত্রে তেমন কোন অগ্রগতি হয়নি। ডানপন্থী সাবেক এ ব্যাংকার এক বছর আগে ইকুয়েডরের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat