×
ব্রেকিং নিউজ :
নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-১৮
  • ১২৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার আজ অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নেতাই নদীর বাঁধ ভেঙে চারটি চারটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে ছয় শতাধিক পরিবার।
পুরাকান্দুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মন্জুরুল হক জানান, কয়েকদিনের ভারী বৃষ্টি ও পাহাড়ী ঢলে ইউনিয়নের ২৮টি গ্রামের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে।প্লাবিত গ্রামগুলো হচ্ছে বহরভিটা, বেতগাছিয়া, পুটিয়াকান্দা, টেকিরভিটা, আদরাপাতাং, রাউতি ও হরিণধরা। ক্ষতিগ্রস্তদের মাঝে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণের প্রস্তুতি নেয়া হচ্ছে।
দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন সরকার জানান, পাহাড়ি ঢলে খাগগড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলীর বাড়িসহ দু’টি বাড়ি ভেসে গেছে।
ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন জানান, ঘোষগাঁওয়ে নির্মানাধীন বেড়িবাঁধ ও নেতাই নদীর পাড় ভেঙে উপজেলার দক্ষিণ মাইজপাড়া, ঘোষগাঁও ও পুরাকান্দুলিয়া ইউনিয়নের পাঁচ শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গোয়াতলা ইউনিয়নের কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। স্থানীয়ভাবে তাদেরকে শুকনো খাবার সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি জানান, ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সাহায্যের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে দশ মেট্রিকটন চাল ও একলাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat