×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২২-০৬-১৮
  • ১০৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ এবং ফলিত গণিত বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও প্রয়াত শিক্ষকদের স্মরণসভা আজ শনিবার এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক শাপলা শিরিন।
অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশে গণিত শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং শিক্ষার্থীদের কাছে গণিতকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তাঁরা অসাধারণ ভূমিকা পালন করেছেন।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশে গণিত শিক্ষার প্রসারে অনন্য অবদানের জন্য তাঁরা চির স্মরণীয় হয়ে থাকবেন।
তিনি অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং প্রয়াত শিক্ষকদের রূহের মাগফেরাত কামনা করেন।
অবসরপ্রাপ্ত শিক্ষকগণ হলেন ড. হাসনা বানু, অধ্যাপক ড. মুনিবুর রহমান চৌধুরী, অধ্যাপক ফরিদা বানু, অধ্যাপক যোবেদা আখতার, অধ্যাপক মিসেস ফাতেমা চৌধুরী, অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান, অধ্যাপক সাজেদা বানু, অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, অধ্যাপক ড. মো. মোবারক হোসেন, অধ্যাপক ড. মো. আবদুল মতিন, অধ্যাপক ড. মো. তজিবর রহমান, অধ্যাপক ড. অমূল্য চন্দ্র মন্ডল, অধ্যাপক ড. রাজিনা ফেরদৌসী, অধ্যাপক ড. অমল কৃষ্ণ হালদার, অধ্যাপক ড. সেলিনা পারভীন, অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার এবং অধ্যাপক ড. টি এম জি আহসান উল্লাহ।
প্রয়াত শিক্ষকগণ হলেন, অধ্যাপক ড. শ ম আজিজুল হক, অধ্যাপক ড. মো. রমজান আলী সরদার, অধ্যাপক মো. শামসুল হক, অধ্যাপক আ ফ ম আব্দুর রহমান, অধ্যাপক মো. সফর আলী, অধ্যাপক ড. মো. শামসুল হক মোল্লা, অধ্যাপক আ ম ম শহীদুল্লাহ, অধ্যাপক আ ফ ম খোদাদাদ খান, অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, অধ্যাপক মো. আব্দুর রহমান, অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat