×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৪-১০
  • ১২০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক:- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে গেলেন অজি পেসার প্যাট কামিন্স। ২৪ বছর বয়সী এই পেসারকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। দলটির হয়ে তিনি একটি ম্যাচও খেলতে পারলেন না। গত জানুয়ারিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে ৫.৪ কোটি ভারতীয় রুপিতে প্যাট কামিন্সকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। অস্ট্রেলিয়ার ফিজিও ডেভিড বিকলি জানিয়েছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে পিঠে ব্যথা অনুভব করেন প্যাট কামিন্স। এরপর স্ক্যান করা হয়। স্ক্যান রিপোর্টে ধরা পড়ে যে তার মেরুদণ্ডের অস্থিসন্ধি কিছুটা ফুলে গেছে। এখন তার বল করা থেকে বিরত থাকা দরকার। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, প্যাট এবারের আইপিএলে খেলবে না।’ ইনজুরির কারণে এবারের আইপিএল থেকে আগেই ছিটকে গিয়েছেন অজি পেসার মিচেল স্টার্ক। তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ইনজুরির কারণে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat