×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৬-২৩
  • ৮৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নড়াইলে দিনব্যাপী কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৭টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, কাজী ইসমাইল হোসেন লিটন, জেলা আওয়ামী-লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল কুমার সাহা, যুগ্ম-সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল স্বপন, সদর উপজেলা আওয়ামী-লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, জেলা আওয়ামী-লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জাহাঙ্গীর সিকদার, জেলা মহিলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা, পৌর আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাস, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফরহাদ হোসেন, নড়াইল বঙ্গবন্ধু হকার্স মার্কেটের সাধারণ সম্পাদক মাছুম জমাদ্দারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়া বিকেলে শহরের সুলতান মঞ্চ থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হবে এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানান, জেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat