×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৬-২৩
  • ৭৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

১৫ বছর ধরে কনডেম সেলে থাকা মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই আসামি ইসমাঈল হোসেন বাবু ও সোনাদিকে খালাস দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। 
মৃত্যুদন্ডপ্রাপ্ত আরেক আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। একইসঙ্গে তাদের দ্রুত কনডেম সেল থেকে মুক্তিরও নির্দেশ দিয়েছেন আদালত।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ বেঞ্চ আজ এ রায় দেন।
আসামিদের পক্ষে শুনানি করেন এডভোকেট হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল বশির আহমেদ।
২০০৬ সালে ১০ অক্টোবর রাজশাহীর গোদাগাড়িতে খুন হন মিলিয়ারা খাতুন ও তার কন্যা পারভীন। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৮ সালে ইসমাইল, সোনাদি ও তরিকুলকে মৃত্যুদন্ড দেন বিচারক আদালত।
ডেথ রেফারেন্স ও আসামি পক্ষের আপিল শুনানি নিয়ে হাইকোর্ট সে রায় বহাল রাখেন। হাইকোর্ট রায়ের বিষয়ে আনা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ আজ হাইকোর্ট রায় বাতিল করে মৃত্যুদন্ড থেকে দ’ুজনকে খালাস ও একজনকে বিচারিক আদালতের রায় সংশোধন করে যাবজ্জীবনের রায় দিয়েছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat