×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২২-০৬-২৫
  • ৯৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেছেন। এ উপলক্ষে জেলার নোমানী ময়দানে অনুষ্ঠিত হয়েছে সমৃদ্ধির উৎসব।
এ উৎসবে অংশ নেন মাগুরার সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজিক-সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ জেলার সর্বস্তরের মানুষ।
এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতুর উদ্বোধন সম্প্রচার শেষে স্থানীয় নোমানী ময়দানে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য শেষে বেলুন উড়ানো হয়। এরপর একই স্থান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নোমানী ময়দানে এসে শেষ হয়।
এছাড়া সেতু উদ্বোধন উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি প্রদর্শন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat