×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৬-২৫
  • ৭০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডায়রিয়া ও কলেরা সংক্রমণ প্রতিরোধে সপ্তাহব্যাপী সরকারের টিকা দান কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল। আগামী ২ জুলাই পর্যন্ত প্রথম ডোজের এই টিকা কর্মসূচি চলবে। মুখে খাওয়ার এই টিকা গর্ভবতী নারী ছাড়া এক বছর বয়স হতে সব বয়সের মানুষকে দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ (সিডিসি) সূত্র একথা জানিয়েছে।
সূত্র জানায়, জাতীয় কলেরা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ঢাকা শহরের যাত্রাবাড়ী, সবুজবাগ, মিরপুর, মোহাম্মদপুর ও দক্ষিণখানে এই কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এসব টিকা ও কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সহায়তা দিচ্ছে। কার্যক্রম বাস্তবায়ন করছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর’বি)। এরই মধ্যে প্রতিটি কেন্দ্রে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সপ্তাহব্যাপী এই কার্যক্রমে প্রাথমিকভাবে শহরের পাঁচটি স্থানের প্রায় ২৩ লাখ মানুষকে এই টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক চিঠিতে বলা হয়, আগামীকাল দুপুর ২ টায় আইসিডিডিআর,বি’র সাসাকাওয়া মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এই কর্মসূচির উদ্বোধন করবেন। এতে সভাপতিত্ব করবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। এছাড়াও স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, আইসিডিডিআর, বি’র নির্বাহী পরিচালক ড. তাহমিনা আহমেদ বক্তব্য রাখবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat