×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৬-২৬
  • ৮৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামীকাল সোমবার থেকে ২০২২/২৩ মৌসুমপূর্ব অনুশীলন শুরু করতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউনাইটেডের ক্যারিংটন ঘাঁটিতে শুরু হতে যাওয়া সকালের অনুশীলনে ১৫ জন সিনিয়র খেলোয়াড় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।   
ইতোমধ্যে বেশ কিছু খেলোয়াড় অনুশীলন পুর্ব ডাক্তারী পরীক্ষার জন্য ক্যারিংটন ঘাঁটি ঘুরে এসেছেন। এর মাধ্যমে শুরু হবে ম্যানচেস্টার ইউনাইটেডে এরিক টেন হাগের যুগ। পর্যায়ক্রমে ক্যারিংটনে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে ইউনাইটেডের খেলোয়াড়রা। কারণ বেশ কিছু খেলোয়াড় জুনের আন্তর্জাতিক ম্যাচের জন্য চলতি মাসের শুরুতে জাতীয় দলে ডাক পেয়েছেন। ফলে হ্যারি ম্যাগুয়ের, ব্রুনো ফার্নান্দেস ও ক্রিস্টিয়ানো রোনালদোসহ আরো কিছু খেলোয়াড় টেন হাগের এই অনুশীলনে যোগ দিতে পারছেন না।  
তারপরও দৃস্টি আকর্ষনের মতো বেশ কিছু প্রতিভাকে পাচ্ছেন টেন হাগ। যাদের মধ্যে রয়েছেন দুই ইংলিশ তারকা মার্কাস রাসফোর্ড ও জাডন সানচো। নেশন্স লিগের জন্য চলতি মাসের শুরুতে গঠিত জাতীয় দলে ইউনাইটেডের এই উইঙ্গার দ্বয়ের কাউকেই অন্তুর্ভুক্ত করেননি ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। 
একইভাবে ইউনাইটেডের অনুশীলনের প্রথম দিনেই দেখা যাবে গোলরক্ষক ডেভিড ডি গিয়া, ডিন হেন্ডারসন ও টম হেটনকে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat