×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৬-২৭
  • ১০১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নড়াইল পৌরসভায় আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬২ কোটি ৪ লাখ ৩৪ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। 
সোমবার নড়াইল পৌরসভার সম্মেলন কক্ষে পৌরসভার মেয়র আনজুমান আরা এ বাজেট ঘোষণা করেন।
বাজেটে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ কোটি ৪ লাখ ৩৪ হাজার টাকা, এডিবিসহ উন্নয়ন খাত থেকে ১ কোটি টাকা ৫০ হাজার এবং প্রকল্প খাত থেকে ৫২ কোটি ৬০ লাখ টাকা আয় ধরা হয়েছে। 
আগামী অর্থ বছরে পৌরসভার পরিচালন ব্যায় ধরা হয়েছে ৫ কোটি ৩০ লাখ ৪ হাজার ৭০৮ টাকা। এছাড়া রাজস্ব আদায় এবং উন্নয়ন ও প্রকল্প খাত থেকে প্রাপ্তি সাপেক্ষে পৌরসভার উন্নয়নমূলক সমস্ত ব্যয় করা হবে।
পৌর মেয়র তার বাজেট বক্তব্যে পৌর কর না বাড়ানো, পৌরসভার পরিকল্পিত রাস্তা, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মো. ওহাবুল আলম, নির্বাহী প্রকৌশলী মো. কবির হাচান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি মো. এনামুল কবির টুকুসহ সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat