×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২২-০৬-২৮
  • ৫২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের সব নগর উন্নয়ন কর্তৃপক্ষ ও এদের আওতাধীন এলাকায় বাধ্যতামূলকভাবে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট (এসটিপি) স্থাপনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য সুপারিশ করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় আজ এ সুপারিশ করা হয়। সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, নারায়ন চন্দ্র চন্দ্,  মো. মনোয়ার হোসেন চৌধুরী, সৈয়দা জোহরা আলাউদ্দিন এবং ফরিদা খানম সভায় অংশগ্রহণ করেন।
সভায় ২১তম বৈঠকের কার্যবিবরণী সংশোধিত আকারে অনুমোদন ও নিশ্চিত করা হয়। এছাড়া ২১তম বৈঠকের  সিদ্ধান্তের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
সভায় কক্সবাজার সি-বীচ এলাকায় অবস্থিত ঝুপড়ী দোকান উচ্ছেদ, সাগরের পানির স্বচ্ছতা নিশ্চিত করণার্থে কক্সবাজারে স্থাপিত প্রতিটি হ্যাচারী/ হোটেল/প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট (এসটিপি) স্থাপনে কার্যকর ব্যবস্থা হিসেবে পত্র প্রেরণ করার পরামর্শ দেয়া হয়। 
গণপূর্ত অধিদপ্তর, রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর ও হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সস্টিটিউটের চলমান প্রকল্পসমূহের সার্বিক কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং আবাসিক পরিদপ্তরের সার্বিক কর্মকান্ড নিয়ে সভায় আলোচনা করা হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat