×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৭-০২
  • ৫১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি সুনামগঞ্জের বন্যা পরবর্তী চলমান দুর্যোগ মোকাবেলায় সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন।
মন্ত্রী শনিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে এ আহবান জানান। এসময় তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মহাপরিকল্পনা রয়েছে। এর মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকা পরির্দশন করে গেছেন। সরকারের মানবিক সহায়তা অব্যাহত রয়েছে,সেটা চলমান থাকবে। মন্ত্রী আরও বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা বিগত টানা ১২ বছরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের মাধ্যমে দেশে পরিবর্তন এনেছেন। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। মানুষের আয় বেড়েছে। রাস্তা-ঘাটের উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, এদেশে সকল ধর্মের লোক মিলেমিশে একসঙ্গে বসবাস করবে। তবে কাউকে অনাহারে থাকতে দিবে না আওয়ামী লীগ সরকার। সে যেই হোক,তাকে সহায়তা দেওয়া হবে। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান আরও বলেন, আমরা বন্যার এ দুর্গতি থেকে দ্রুত সময়ের মধ্যে আবার ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। খুবই দ্রুত সময়ের মধ্যে নগদ অর্থ বরাদ্দ আসছে। এই পরিস্থিতিতে সমানভাবে সকল মানুষের অধিকার নিশ্চিত করে সরকার কাজ করছে বলে তিনি মন্তব্য করেন। এসময় প্রশাসনের পদস্হ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat