×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৭-০৩
  • ১১৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামে দুর্নীতি দমন কার্যালয়ের সমন্বিত জেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে কুড়িগ্রাম বাস টার্মিনাল সংলগ্ন এ কার্যালয় উদ্বোধন করেন দুদকের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত) মো: রেজানুর রহমান। এ উপলক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক মো: সফিকুর রহমান ভুঁইয়া, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো: আব্দুল করিম, কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রহুল আমিনও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম সামিউল হক নান্টু।
সভায় প্রধান অতিথি মো: রেজানুর রহমান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সকে সামনে রেখে সারা বাংলাদেশে একযোগে সম্বন্বিত কার্যালয় উদ্বোধন করা হচ্ছে। দুর্নীতিমুক্ত দেশ গড়তে এ উদ্যোগ বড় ভূমিকা পালন করবে।’
উল্লেখ, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলা মিলে এ সমন্বিত কার্যালয়টি চালু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat