×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৭-১০
  • ৭৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আজ পবিত্র ঈদ-উল-আজহা। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তাই ওয়েস্ট ইন্ডিজে থেকেই ঈদ উদযাপন করতে হচ্ছে দেশের ক্রিকেটারদের। সেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া এক ভিডিও বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সফরে থাকা ক্রিকেটাররা।
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি, সবাই পরিবারের সাথে ভালোভাবে ঈদের সময় কাটান এবং আমরা সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি।’
বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম বলেন, ‘সবাইকে ঈদ মোবারক। সবাই সুস্থ থেকে পরিবারের সাথে ঈদ পালন করুন, এটাই আমাদের চাওয়া।’
বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান বলেন, ‘সবাইকে ঈদ মোবারক, সবাই পরিবার নিয়ে ঈদ উদযাপন করুন, এই আশা করি।’
আজ স্থানীয় কুইন্সটাউন কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন বাংলাদেশের ক্রিকেটাররা।
সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ। সফরে ক্যারিবীয়দের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হারে টাইগাররা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat