×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৭-১০
  • ৭২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান এমপি বলেছেন, পদ্মা সেতু পাড়ি দিয়ে ঈদের নামাজ আদায় করতে পারায় দক্ষিণাঞ্চলের মানুষের কাছে যোগ হয়েছে বাড়তি আনন্দ।
আজ রোববার সকালে মাদারীপুর শহরের পৌর ঈদগাহ মাঠে ঈদ-উল-আযহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
পদ্মা সেতু চালুতে দক্ষিনাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হয়েছে উল্লেখ করে শাজাহান খান বলেন, ফেরিঘাটে দীর্ঘ ভোগান্তির কারনেই বিগত ঈদে সময় মত বাড়ি ফিরতে না পারায় আনন্দ মাটি হয়ে যেতো। পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম ঈদে সবাই একসাথে ঈদের নামাজ পড়তে পারাটা বাড়তি আনন্দ।
তিনি বলেন, ঈদ-উল-আযহা ত্যাগের মাস। সেই ত্যাগ স্বীকার করে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat