×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৭-১৭
  • ৪৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সংবিধান সমুন্নত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ।
তিনি বলেন, ‘সংবিধান সমুন্নত রাখতে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করছে।’
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রেসিডেন্ট এ অঙ্গীকার ব্যক্ত করেন।
আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে সংলাপে তিনি বলেন, ‘অতীতের সকল সন্দেহ অবিশ্বাস মুক্ত হয়ে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকার দিকে দেশবাসী তাকিয়ে রয়েছে। দেশবাসীর অংশ হিসেবে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এর প্রত্যাশা, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অর্পিত দায়িত্ব পালনে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। এক্ষেত্রে বিএনএফ নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করতে প্রস্তুত রয়েছে।’
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দিন ৪টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানালেও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) সংলাপে অংশ নিবে না বলে জানিয়েছে ইসি। আজ সকাল সাড়ে ১০টা থেকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মধ্য দিয়ে ধারাবাহিক সংলাপ শুরু হয়। এনডিএম এর পর বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর সাথে বৈঠক করে কমিশন। এরপর বাংলাদেশ কংগ্রেস ইসির সাথে সংলাপে বসে।
আগামীকাল ১৮ জুলাই (সোমবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, দুপুর ১২টা থেকে ১টা বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, আড়াইটা থেকে সাড়ে ৩টা খেলাফত মজলিস এবং বিকেল ৪টা থেকে ৫টা বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ইসির সঙ্গে সংলাপে বসার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat