×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২২-০৭-১৭
  • ৮৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সম্প্রতি দেশের সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত এসএসসি ও সমমানের শিক্ষার্থীদের হাতে শিগগিরই বই পৌঁছে দেওয়া হবে।
আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি বিষয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী একথা জানান।
তিনি বলেন, ইতোমধ্যেই তালিকা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। পর্যাপ্ত পাঠ্যপুস্তক রয়েছে। শিগগির এসব বই সিলেট ও সুনামগঞ্জে পৌঁছানো হবে এবং চাহিদার বাইরে আরো পাঠ্যপুস্তক প্রয়োজন পরলে তা যথাসময়ে পাঠানো হবে।
তিনি আরো বলেন, সিলেটে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য ৬৮২ সেট বই পাঠানো হবে। সুনামগঞ্জে ১০ হাজার ৫৮৬ সেট পাঠ্যপুস্তক লাগবে। প্রাথমিক স্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এবং দশম শ্রেণির ভোকেশনাল স্তরের শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক লাগবে সিলেটে ১৪ হাজার ৭৭৯ সেট। অন্যদিকে, সুনামগঞ্জে লাগবে ৪২ হাজার ৭৮৫ সেট।
ইবতেদায়ী ও দাখিলের ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সিলেটে ১০ হাজার ১৪০ সেট এবং সুনামগঞ্জে ২৩ হাজার ৫৯৮ সেট পাঠ্যপুস্তক লাগবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat