×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৭-১৮
  • ৫২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ অর্থ বছরের অভ্যন্তরীণ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
উপাচার্যের সভাপতিত্বে চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সকল অনুষদের ডিনসহ ইনস্টিটিউটের পরিচালক ও অফিস প্রধানগণ পৃথক পৃথকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
তিনি বলেন, অভ্যন্তরীণ বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কর্মকা-ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনেও এই চুক্তি সহায়ক ভূমিকা পালন করবে বলে উপাচার্য আশা প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
 অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ ৫ জন কর্মকর্তা-কর্মচারীকে ২০২১-২০২২ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।
শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তরা হলেন সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস-এর চীফ সায়েন্টিস্ট ড. গাজী নুরুন নাহার সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের উপ-গ্রন্থাগারিক মো. নোমান হোসেন, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সরদার মোহাম্মদ আসাদুজ্জামান এবং সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস-এর প্রধান সহকারী হীরু বড়–য়া ও বার্তাবাহক মো. মুনির হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat