×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-১৯
  • ৯৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) জেলায় ৯০ হাজার করোনা টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রা নিয়ে আজ বুস্টার ডোজ দিবস পালন করেছে স্বাস্থ্য বিভাগ।
সকাল ৯টা থেকে জেলার ৫ উপজেলার ২২১টি কেন্দ্রে টিকা দান শুরু করা হয়। কোন রকম বিরতি ছাড়া বিকাল ৩টা পর্যন্ত এ টিকাদান কর্মসূচি অব্যাহত ছিলো। ২২১ কেন্দ্রের ২৪১টি বুথে প্রায় ৭০০ কর্মী টিকা প্রয়োগের কাজ করছে। সকাল থেকেই সাধারণ মানুষ টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহণ শুরু করেন। জেলা স্বাস্থ্য বিভাগ আশা করছে এ দিন ৯০ হাজার মানুষকে টিকা প্রয়োগ করা সম্ভব হবে।
সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের পদস্থ কর্মকর্তারা টিকাদান কেন্দ্র পরিদর্শণ করেছেন। তারাও টিকা গ্রহইে সাধারণ মানুষকে উৎসাহিত করেছেন। করোনা প্রতিরোধে মানুষ সচেতনতার সাথেই টিকা গ্রহণ করেছেন।
বুস্টার ডোজ টিকা প্রয়োগ কর্মসূচির সমন্বকারী ডা. এসএম সাকিবুর রহমান বলেন, বুস্টার ডোজ দিবস উপলক্ষে গোপালগঞ্জের ৫ উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়েছে। আমরা কেন্দ্র ঘুরে-ঘুরে দেখেছি। মানুষ টিকা কেন্দ্র এসে আগ্রহভরে টিকা নিচ্ছেন। টিকা গ্রহণের প্রবনতা দেখে মনে হচ্ছে লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তিনি জানান- বুধবার সকাল সাড়ে ১০ টার মধ্যে জেলার ৫ উপজেলার মোট টিকা গ্রহণকারীর সংখ্যা জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat