×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৭-১৯
  • ৭৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন। আগের দিনে এই রোগে মারা গিয়েছিল ৭ জন। এ সময়ে সংক্রমণ কমেছে দশমিক ১০ শতাংশ। 
স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।
এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৪৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। রোববার করোনায় শনাক্তের হার ছিল ৯ দশমিক ৭৭ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৬ শতাংশে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় ১০ হাজার ৯৭৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭২ জন। আগের দিন ১০ হাজার ৯৭৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৭২ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ১৯ হাজার ৯৭৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৯৮ হাজার ২৯১ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৬ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৮ হাজার ৬৫০ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৫১ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬ দশমিক ৪৭ শতাংশ।
এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৫ হাজার ২৮১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪২০ জন। শনাক্তের হার ৭ দশমিক ৯৫ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৭ দশমিক ৬৮ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat