×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৭-২২
  • ৯২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফেনীর শহরতলীর পাঁচগাছিয়ায় আজ বেলা সাড়ে ১১টার দিকে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশা চালকসহ এক যাত্রী নিহত হয়েছেন। মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আবদুস সামাদ তথ্যটি নিশ্চিত করেছেন। একই সূত্র জানায়, দুর্ঘটনায় আরও ৪ যাত্রী আহত হয়েছে।
২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, নিহতরা হলেন জাহাঙ্গীর আলমের স্ত্রী জেসমিন আক্তার (৫৫), মো: সবুজের পুত্র সিএনজি চালক আবুল হোসেন সাকিল (১৮ । আহতদের মধ্যে জেসমিন আক্তারের ২ কন্যা জান্নাতুল আফরান(৩০), স্বামী মোস্তাফিজুর রহমান ও জান্নাতুল ফেরদৌস(১৮), পিতা জাহাঙ্গীর আলম। তাদের বাড়ি দাগনভূঞার ইয়াকুবপুরে। অপর আহতরা হলেন, রাজিব চন্দ্র দাস (৩০), পিতা দুলাল দাস, বাড়ি নোয়াখালীর সেনবাগের বড় রাজাপুর এবং তরিকুল ইসলাম (২২), পিতা জাহাঙ্গীর ফকির, বাড়ি দাগনভূঞার সেবারহাট।
একই সূত্র জানায়, আহতদের মধ্যে তরিকুল ইসলাম প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। অপর তিন আহতের অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকায় প্রেরণ করা হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাঁচগাছিয়া বাজারে ট্রাক চাপায় হতাহতের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat