×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৭-২৩
  • ৮২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তারাজান জানান, বাংলাদেশে মাছের উৎপাদন বড়েছে ৬ গুণ। মৎস্য উৎপাদনে সয়ংসম্পুর্ণতা অর্জন বর্তমান সরকারের একটি যুগান্তকারী সাফল্য।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে সদর উপজেলা পরিষদের সভা কক্ষে আজ সকালে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় জেলার মৎস্য উৎপাদন ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন- জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহীউদ্দিন।
মৎস্য সপ্তাহের এবারের শ্লোগান হচ্ছে ” নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”। সভায় জানানো হয়, সরকারের কার্যকরী পদক্ষেপের কারনে ২০২০-২১ অর্থ বছরে ৪৩ লাখ ৮১ হাজার টন মাছ উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয়েছে ৪৬ লাখ ২১ টন। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ লাখ ৪০ হাজার টন বেশী।
বিগত এক দশকে মৎস্য উৎপাদনে চীন ও ভারতের পরের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বিগত ৭ বছরে মৎস্য খাতে গড়ে ৬ লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং উপার্জন বেড়েছে ৩০ শতাংশ। ৬০ ভাগ প্রাণিজ আমিষের চাহিদা পূরনসহ বৈদেশিক মুদ্রা অর্জনে এদেশের মৎস্য খাত বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপক কুমার হালদারসহ জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলা মৎস্য বিভাগ সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat