×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৭-২৪
  • ৬২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বাজার এলাকায় নির্মিত সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বাড়ি উচ্ছেদ বন্ধে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিভাগ।
বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালতে গোলাম মাওলা রনির পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট মো. এমদাদুল হক কাজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
এডভোকেট এমদাদুল হক কাজী বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে আবেদন করব। তিনি বলেন, ‘আজকে শুনানিতে আদালতকে বলেছি, গোলাম মাওলা রনি ১৯৬০ সাল থেকে এ বাড়িতে বসবাস করে আসছেন। জ্ঞানেন্দ্র কুমার রায় চৌধুরীর কাছ থেকে গোলাম মওলা রনির বাবা বাড়িটি ক্রয় করেছেন। ১৯৭০ সালের বন্যায় এ বাড়ি পানিতে ডুবে যায়, তখন বাড়ির সব ডকুমেন্ট হারিয়ে যায়। ২০০১ সালে এ বাড়িতে দুই তলা ভবন করা হয়। তখনও সরকার কোনো কিছু জানায়নি। ২০১০ সালে রনির বাবা মারা যান। এত বছর পর বাড়ি উচ্ছেদ নিয়ে নোটিশ দিলে আমরা সেটি চ্যালেঞ্জ করে গত ৩০ জুন হাইকোর্টে রিট দায়ের করি। ওই রিটের শুনানি নিয়ে আদালত রিটটি খারিজ করে দেন।’
সরকারি জমি থেকে সাবেক এই সংসদ সদস্যর স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেয়া হলেও তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এরই পরিপ্রেক্ষিতে গত ১৯ জুলাই সকালে জেলা প্রশাসন অভিযান চালিয়ে বাড়িটি উচ্ছেদ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat