×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৭-২৭
  • ৯৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিমেন্টবাহী রাশিয়ার প্রথম ট্রেনটি মঙ্গলবার কালিনিনগ্রাদে পৌঁছেছে।গভর্ণর এ কথা জানান।লিথুনিয়াকে অবশ্যই তার এলাকা দিয়ে রুশ পণ্য যাতায়াতের অনুমতি দেয়া উচিত বলে ইউরোপীয় ইউনিয়নের মন্তব্যের পর রুশ ট্রেন কালিনিনগ্রাদ পৌঁছালো।
আঞ্চলিক গভর্ণর এন্তন আলিখানভ’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা তাস জানায়, ইইউ’র সিদ্ধান্তের পর প্রকৃতপক্ষে এটিই কালিনিনগ্রাদে রাশিয়ার প্রথম ট্রেন।তিনি একে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।ব্যাপকভাবে সামরিকীকরণ এলাকা কিলিনিনগ্রাদ তার সরবরাহের বড়ো অংশের জন্য মূল ভূখন্ড রাশিয়ার ওপর নির্ভরশীল। কিন্তু এ জন্য লিথুনিয়ার অঞ্চলকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে হয়।কিন্তু লিথুনিয়া গত মাসে বলেছে, রাশিয়ার কিছু নির্দিষ্ট পণ্যবাহী ট্রেন চলাচলের ওপর তারা নিষেধাজ্ঞা জারি করেছে।ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে তারা এ উদ্যোগ নেয়।তবে ইইউ চলতি মাসে বলেছে, রাশিয়া ও কালিনিনগ্রাদের মধ্যে অস্ত্র ছাড়া অন্যান্য পণ্যবাহী ট্রেন যাতায়াতের অনুমতি দেয়ার বাধ্যবাধকতা লিথুনিয়ার রয়েছে।উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে রেড আর্মি জার্মানী থেকে কালিনিনগ্রাদ দখলে নেয়। এরপর সোভিয়েত ইউনিয়নের পতনের পর লিথুনিয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হলে কালিনিনগ্রাদ মূল ভূখন্ড রাশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat