×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৭-২৭
  • ৯২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। আগের দিন এই রোগে মারা গিয়েছিল ৪ জন। এ সময়ে সংক্রমণ বেড়েছে দশমিক ৬৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৮০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। শনিবার করোনায় শনাক্তের হার ছিল ৬ দশমিক ১৪ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৮৩ শতাংশে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ৮২ হাজার ২৪০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩ হাজার ৫৭০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৯ হাজার ১৬২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬২৬ জন। আগের দিন ১০ হাজার ১১৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৬২১ জন।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮৩৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৯ হাজার ২১১ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৭৯ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬ দশমিক ৭৮ শতাংশ।
এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৬ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৯১ জন। শনাক্তের হার ৪ দশমিক ৬৪ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩১ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat