×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৭-২৭
  • ৬৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ তার সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বিদায়ী সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা বাল্যবিবাহ ও লিঙ্গ সহিংসতা প্রতিরোধ,  মাতৃস্বাস্থ্য উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়ন, লিঙ্গ সহিংসতা হ্রাসে সচেতনতামূলক কর্মসূচি ও অন্যান্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। জলবায়ু পরিবর্তন বিষয়ে সকলের মাঝে সচেতনতা তৈরি হয়েছে। তরুণ প্রজন্মসহ সকলে সামাজিক বনায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভূমিকা রাখছে।
বাংলাদেশের নয়নাভিরাম সৌন্দর্যের প্রশংসা করে সুদীপ্ত মুখার্জি বলেন, এদেশে কাজ করা ছিল সৌভগ্যের। এদেশের মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ। বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
এর আগে স্পিকারের সাথে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে এফওআরবি লিডারশিপ নেটওয়ার্কের পরিচালক (অপারেশন্স) ড. চার্লস রিড সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা সংসদীয় চর্চা, সংসদীয় গণতন্ত্র ও সফর বিনিময় নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবিধানিকভাবে সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছিলেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছেন।
ড. চার্লস রিড বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি তা সত্যিই দৃষ্টান্তমূলক। সাক্ষাৎকালে সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat