×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৮-০১
  • ১২০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হাইকোর্ট জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে বিচারিক আদালতে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। 
মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রুলসহ এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফজলুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
১৯৯১ সালে আনা দুর্নীতির এক মামলায় গত বছরের ২১ জানুয়ারি ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালত রুহুল আমিন হাওলাদারকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন করে। 
শুনানি নিয়ে হাইকোর্ট ওই আদেশ কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। একইসঙ্গে আদেশ পাওয়ার দুই সপ্তাহের মধ্যে রুহুল আমিন হাওলাদারকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফজলুল হক। তিনি এ কথা জানান।
বস্ত্রমন্ত্রী থাকার সময়ে ক্ষমতার অপব্যবহার করে টেন্ডার ছাড়া একটি প্রতিষ্ঠানকে ৩১ লাখ ৫৪ হাজার ৭৪০ টাকার কাজ দিয়ে অবৈধ পন্থায় আর্থিক লাভবান হওয়ার অভিযোগে ১৯৯১ সালের ১৯ নভেম্বর তৎকালীন দুর্নীতি ব্যুরোর উপ-পরিচালক মো. দেলোয়ার হোসেন রাজধানীর তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat