×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-০২
  • ১০১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফেনী জেলায় আজ অবৈধভাবে সংরক্ষণ করা বিভিন্ন প্রজাতির ১৫৮টি পাখি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পাখিগুলোর মধ্যে ৪০ টি চন্দন টিয়া, ৫টি হিরামন, ১০৫ টি মুনিয়া, ১টি শালিক এবং ৭টি দেশি টিয়া পাখি।
এ ঘটনায় আতাহার আলী শিকদার (৪২) নামে এক ব্যক্তিকে আটকের পর তাকে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা শহরের চাঁড়িপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে জেলা শহরের চাঁড়িপুরে দুলাল মিয়ার কলোনি থেকে পাখিগুলো উদ্ধার করা হয়েছে। আটককৃত আতাহার আলী শিকদার খুলনা জেলার সোনাডাঙা থানার হাফিজনগর এলাকার মৃত দীল মোহাম্মদের ছেলে। দন্ডিত আতাহার দেশের বিভিন্ন জেলা হতে পাখি এনে বিক্রির জন্য দুলাল মিয়ার কলোনিতে রেখেছিল। অভিযানকালে আতাহার আলী শিকদার নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
এসময় অবৈধভাবে পাখি সংরক্ষণের দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে অভিযুক্ত ব্যক্তিকে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। পরে উদ্ধারকৃত পাখিগুলো শহরতলীর কাজিরবাগ ইকোপার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat