×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০১৮-০৪-১১
  • ১৩২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক:- বাংলা চলচ্চিত্রের প্রথম সুপারস্টার নায়িকা কবরী সারোয়ারকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এমনকী, তাকে মেরে ফেলারও হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। মঙ্গলবার গুলশান ২-এ নিজ বাসার নিচে এ ঘটনা ঘটে। এ জন্য গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। গুলশানে একটি ভবনের পাঁচতলায় থাকেন আওয়ামী লীগের সাবেক সাংসদ ও চিত্রনায়িকা কবরী। তার অভিযোগ, মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই ভবনের দুটি ফ্ল্যাটের কর্মচারীরা কয়েকজন বহিরাগত লোক নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে গেলে কেয়ারটেকার এবাং নিরাপত্তাকর্মীরা বাধা দেন। কিন্তু বাড়ি রং করবেন বলে তারা জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করে। ঘটনাটি কবরীর কানে গেলে ছেলেকে সঙ্গে নিয়ে তিনি নিচে নেমে আসেন এবং জোর করে বাড়ির ভেতরে ঢোকার কারণ জানতে চান। এ সময় ওই দুই ফ্ল্যাটের কর্মচারী এবং বহিরাগত লোকরা কবরী ও তার ছেলের উপরে চড়াও হয়। তারা কবরীকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে এবং মেরে ফেলার হুমকি দেয়। কবরীর দাবি, পাঁচতলা ওই বাড়ির জমিটি তার। একটি আবাসন প্রতিষ্ঠানকে দিয়ে তিনি বাড়িটি নির্মাণ করিয়েছিলেন। যেটি নিয়ে আদালতে মামলা চলছে। আদালতের নিষেধাজ্ঞা মতে, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফ্ল্যাটের কোনো কাজ করা যাবে না। কিন্তু দুই ফ্ল্যাটের মালিক তা মানতে নারাজ। নারায়ণগঞ্জের এক প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় দুই ফ্ল্যাটের মালিক বাড়িটি দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন কবরী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat