×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-০৬
  • ৭৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সফল সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের বারবার বির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক আর নেই। গতকাল শুক্রবার বিকেল ৫ঃ১৫ মিনিটের সময় ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে ইন্তেকাল করেন তিনি ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ১৯৭৫ থেকে ৯০ সাল পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ১৯৯১ থেকে ২০২১ সাল পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। উপজেলা ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়া নওগাঁ জেলা চেম্বার অব কর্মার্সের সদস্য ছিলেন এবং নিয়ামতপুর বনিক সমিতির দীর্ঘদিনের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন থেকে তিনি বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। সর্বশেষ তিনি ২৯ জুন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বিকেল ৫ঃ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।প্রয়াত এ নেতার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি । এসময় তিনি এনামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, এনামুল ছিলেন একজন দক্ষ সংগঠক ও দলের জন্য অন্তঃ প্রাণ নেতা। নিয়ামতপুরের রাজনীতিতে তার শূন্যতা অপূরণীয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat