×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৮-০৯
  • ৮২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলায় অবৈধভাবে সার মজুদের দায়ে এক ব্যাক্তিকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলার এরুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই ব্যক্তিকে নগদ ৩০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।
আটককৃত আজিজুল হক সাজু সদর উপজেলার মুরইল গ্রামের মৃত রহমুতুল্লা প্রামাণিকের ছেলে। বর্তমানে তিনি বগুড়া সদরের এরুলিয়ার মঞ্জু-করিম ট্রেডার্সের ব্যবস্থাপক (ম্যানেজার) হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল জানান-
বগুড়ায় সদর উপজেলার এরুলিয়ায় অবৈধভাবে মজুদ লাইসেন্স বিহীন নাজমুল পারভেজ কনক নামের এক ব্যক্তির গুদাম থেকে আনুমানিক ১৫ হাজার বস্তা সার জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাত সাড়ে ১১ থেকে রাত ১টা পর্যন্ত এই অভিযান চলে। সদর উপজেলার এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে থেকে মঞ্জু-করিম ট্রেডার্সের গোডাউন ইউরিয়া ও ডিএপি সার এবং দু’টি ট্রাক জব্দ করা হয়। অবৈধভাবে সার মজুদের অপরাধে গোডাউন সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
এ ঘটনার পরদিন সোমবার বিকেলে উপজেলা গুদামটিতে পুনরায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় গুদামটির ব্যবস্থাপক আজিজুলকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন আটককৃত ওই ব্যক্তি। পাশাপাশি অপরাধের দায়ে তাকে নগদ ৩০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।
এদিকে জব্দকৃত সারগুলো যেন নষ্ট না হয়ে যায় সেজন্য জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে প্রচলিত আইন ও বিধি মোতাবেক সরকারি দরে বিক্রির করার জন্য অবহিত করা হয়েছে। একই সাথে গুদামের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকেও নির্দেশ প্রদান করা হয় বলেও জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat