×
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম
  • প্রকাশিত : ২০২২-০৮-০৯
  • ৯৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতা মোঃ সামিউল ইসলাম সাগর সহ ৪ জন জুয়ারীকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। এরা প্রতিনিয়ত নৌকাযোগে ভাসমান অবস্থায় লাখ লাখ টাকার জুয়া খেলে আসছে বলে গোপন সংবাদ পেয়ে ভাসমান নৌকা থেকে জুয়া খেলার সরঞ্জামসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

৮ আগষ্ট সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উধুনিয়া ইউনিয়নের দীঘল গ্রাম নামক বিলের মাঝে ভাসমান নৌকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ জুয়াখেলা অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য মোঃ সামিউল ইসলাম সাগর (৩৫), মোঃ শামিম রেজা (৪০), মোঃ আব্দুল হালিম (৪৫) ও মোঃ জাহিদ হাসান (৪৪)। এদের বাড়ি উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্রা এলাকার চন্দ্রগাঁতী গয়হাট্রা ও ফরিদপুর গয়হট্রা গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা বর্ষা মৌসুমে চলনবিল অধ্যাষিত উধুনিয়া এলাকায় ভাসমান নৌকায় লাখ, লাখ টাকার জুয়া খেলে আসছে বলে পুলিশের নিকট অনেক অভিযোগ ছিলো। উধুনয়ার বিভিন্ন এলাকায় নৌকা ভাড়া নিয়ে জুয়ারীরা জুয়া খেলায় মেতে থাকেন। জুয়া খেলার জন্য বছরের এই বন্যা মৌসুমে বিভিন্ন অঞ্চল থেকে জুয়ারিরা এসে লাখ লাখ টাকার জুয়া খেলে এলাকা থেকে হাতিয়ে নিয়ে যাচ্ছে। গ্রেফতারের সময় তাদের নিকট থেকে নগদ ১৪ হাজার টাকা ও ৩ বান্ডিল তাশ জব্দ করা হয়।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উধুনিয়া ইউনিয়নের দীঘল গ্রাম নামক বিলে সোমবার সন্ধ্যায় নৌকা যোগে ওই ভাসমান নৌকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নিকট থেকে ১৪ হাজার টাকা, ৩ বান্ডিল তাশ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার সিরাজগঞ্জের বিশেষ আদালতের মাধ্যমে তাদেরকে জেলে পাঠানো হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat