×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৮-১৮
  • ৯৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের ছুফুয়া এলাকায় বুধবার রাত ১০টায় বন্ধুর জন্মদিনের কেক কিনে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ মাদ্রাসা ছাত্র নিহত এবং ১ জন আহত হয়েছেন। চৌদ্দগ্রামের নোয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ওসি একেএম মনজুরুল বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- কালিকাপুর ইউনিয়নের কিং ছুপুয়া গ্রামের আবুল হাসেমের ছেলে লিমন (১৭), বদরপুর গ্রামের রবিউল আলম (১৬) এবং ছুফুয়া গ্রামের হানিফ মিয়ার ছেলে সিফাত হোসেন (১৬)। তারা সবাই এ বছর দাখিল পরীক্ষা দেয়ার কথা ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সিফাতের জন্মদিনের কেক কিনে তিন বন্ধু চৌদ্দগ্রামের মিয়াবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। ছুপুয়া এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিন বন্ধু ঘটনাস্থলে নিহত হন। সিএনজির চালক ছুফুয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আলাউদ্দিন আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এ বিষয়ে চৌদ্দগ্রামের নোয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ওসি জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ নিহতদের লাশ  উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সিএনজি চালককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।  তবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেলেও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ট্রাকটি চিহিত করার চেষ্টা করা হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat