×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৮-২১
  • ৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সকলকে আত্মনির্ভরশীল হয়ে ঘুরে দাঁড়াতে হবে। আল্লাহর মেহেরবানিতে আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো।
জেলার শান্তিগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের উদ্যোগে ঢেউ টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘উপহার মাপজোক করে হয় না। প্রবাসীদের কাছ থেকে যা এসেছে তাই গুরুত্বপূর্ণ। আমরা খুব খুশি।’
শান্তিগঞ্জ উপজেলা সদরে মন্ত্রীর হিজল বাড়িতে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার ৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে এ ঢেউ টিন বিতরণ করেন তিনি।
সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের সভাপতি ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীমের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক এম এ সালামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. জসিম উদ্দিন শরীফি।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সমিতি ইউকের সাংগঠনিক সম্পাদক ও লন্ডন প্রবাসী বিপ্লব সরদার, সমাজকর্মী আলী খান, শান্তিগঞ্জ আওয়ামী লীগের সহ-সভাপতি রফিক খান, সহ-সাধারণ সম্পাদক আবাব মিয়া, এনামুল কবির, আওয়ামী লীগ নেতা শাহীন আহমদ, উপজেলা কৃষকলীগের সভাপতি ফয়জুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন তালুকদার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat