×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৮-২১
  • ৭৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় একটি প্রাইভেটকারের তেলের ট্যাঙ্কি থেকে ১২০ পিস স্বর্ণের বার জব্দের ঘটনায় করা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। 
রোববার (২১ আগস্ট) মহানগর দায়রা জজ বেগম জেবুননেছা এই রায় ঘোষণা করেন। একই রায়ে আদালত ৫০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ৩ মাসের কারাদ- প্রদান করেন। দ-প্রাপ্ত আসামিরা হলেন জাকির উদ্দিন মুন্না, মো. জাহির ও মো. ফারুক। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ২০১৫ সালের ২৩ জুন বায়েজিদ এলাকা থেকে ১২০ পিস স্বর্ণের বার জব্দের ঘটনায় হওয়া মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। ১৫ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষে ১১ জন সাক্ষ্য প্রদান করেন। আসামি জাকির উদ্দিন মুন্না ও  মো. জাহির জামিনে গিয়ে পলাতক রয়েছেন। আর ফারুক রায় ঘোষণার সময় আদালতের হাজতে ছিল। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 
মামলায় উল্লেখ করা হয়েছে, আসামিরা আন্তর্জাতিক চোরাচালান দলের সদস্য। স্বর্ণের বারগুলো সরকারি শুল্ক ফাঁকি দিয়ে দুবাই থেকে চট্টগ্রামে আনা হয়েছিল। পরে এগুলো প্রাইভেটকারযোগে ঢাকায় নেওয়ার পথে পুলিশ স্বর্ণের বারসহ আসামিদের গ্রেপ্তার  করে। 
পরে ২০১৫ সালের ১৩ নভেম্বর অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়। ২০১৬ সালের ১৮ এপ্রিল চার্জশিট গঠন করে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হয়। ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ রোববার এই রায় দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat