×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৮-২৪
  • ৭৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিজয়নগরে হোটেল একাত্তরের পেছনের গলিতে একটি রেষ্টুরেন্টে আজ সন্ধ্যায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট।
বুধবার ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাফি-আল-ফারুক জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় খবর পেয়ে  আগুন নেভাতে ফায়ার সার্ভিসের  (হেডকোয়ার্টার) থেকে ১০ টি এবং খিলগাঁও ফায়ারসার্ভিস থেকে ৩টি সহ মোট ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি জানান, বিজয়নগরের তিনতলা ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, এই ভবনের নিচতলায় একটি খাবারের দোকান  ও ভবনের উপর তলায় হামিম ইলেকট্রনিক্সের টেলিভিশনের শো-রুম রয়েছে। অগ্নিকান্ড সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat