×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৮-২৫
  • ৫৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভারতের অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক ব্যাটার ভিভিএস লক্ষ্মণ। কারন করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকা  নিয়মিত কোচ রাহুল দ্রাবিড়ের জায়গায় দায়িত্ব পালন করবেন লক্ষন। ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই) পক্ষ থেকে  এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, দ্রাবিড় কোভিড পরীক্ষায় নেগেটিভ না হওয়া পর্যন্ত, সংযুক্ত আরব আমিরাতে যাবেন না। তাই ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপে ভারতের অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন লক্ষণ।
এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।  দুবাইয়ের বিমান ধরার আগে করোনায় পরীক্ষায় পজিটিভ হলে  দ্রাবিড়কে ছাড়াই দুবাইয়ে পৌঁছায় ভারত দল।
বিসিসিআইর পক্ষ থেকে জানানো হয়েছিলো, করোনায় আক্রান্ত হওয়ায় আইসোলেশনে পাঠানো হয় দ্রাবিড়কে। আগামী কয়েক দিন বিসিসিআই মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে থাকবেন তিনি। পরের করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই দলের সাথে যোগ দিবেন দ্রাবিড়।
সর্বশেষ জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের কোচ ছিলেন লক্ষণ। কারন এশিয়া কাপসহ ভবিষ্যতের ঠাসা সূচির কারনে দ্রাবিড়সহ কোচিং প্যানেল ও দলের সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিলো ভারত। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিলো টিম ইন্ডিয়া।
২৮ আগস্ট পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat