×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৮-২৬
  • ৬৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন এনে শিক্ষাকে আনন্দময় করার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনারভিত্তিক বিজ্ঞানমনস্ক, প্রযুক্তি বান্ধব মানবিক সৃজনশীল মানুষ তৈরী করার চেষ্ঠা করা হচ্ছে। 
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হৃদয় দিয়ে জানতে হবে এবং তাঁকে হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে।  তিনি যেমন করে বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্খাকে,বাংলার মানুষের স্বপ্নকে ধারণ করেছিলেন নিজের বুকের মধ্যে। প্রতিটি মানুষের হৃদয়ের সেই স্বপ্নকে আরো জড়ালো করেছিলেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়নের সমস্ত সাহস শক্তি মানুষের মধ্যে সঞ্চারিত করেছিলেন। বঙ্গবন্ধুর নামেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। পাকিস্তানীদের কাছে  প্রতিটি বাঙালি ছিল মুজিব কা আদমী। দেশের স্বাধীনতা, উন্নয়ন ও মানুষকে ভালোবাসার কারণেই মুজিবকে হত্যা করা হয়েছে।’ 
আজ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে ‘বঙ্গবন্ধু : বাংলাদেশ জাতি- রাষ্ট্র্রপ্রতিষ্ঠার মহানায়ক’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ^াস, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. নুর জাহান বেগম, স্কয়ার টয়লেট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. মশিউর রহমান,  পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. এস এম মোস্তফা কামাল খান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat