×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৯-০১
  • ১০৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

খাদ্যবান্ধব কর্মসূচি এবং টিসিবির কার্ডধারীদের মধ্যে আজ সকালে চাল ও আটা বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। ময়মনসিংহ বিভাগে চারটি জেলায় ৩৫১টি ইউনিয়নে মোট ৫৮ হাজার ৪৯৯ জন উপকারভোগীর মাঝে সতের হাজার ৪১৫ মে. টন চাল বিতরণ করা হবে। এছাড়াও এ কার্যক্রমের আওতায় তিন মাসে ময়মনসিংহ বিভাগে সতের হাজার ৪১৫ মে. টন চাল বিক্রি করা হবে।
এ উপলক্ষে ময়মনসিংহে এক প্রেস ব্রিফিংয়ে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রায়না আহমদ এ তথ্য জানান। সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আমিনুল এহসান ও জেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, ময়মনসিংহ জেলায় দুই লাখ ৯৮ হাজার ৪৮ জন উপকারভোগীর মাঝে ১৫ টাকা কেজিতে প্রতি মাসে ৩০ কেজি করে মোট আট হাজার ৯৪২ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। এ কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, আজ হতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ১৭ টি দোকানের প্রতিটিতে দৈনিক ২ মেট্রিকটন করে ৩৪ মেট্রিক টন চাল ও ৫০০ কেজি করে মোট আট হাজার ৫০০ কেজি আটা বিক্রি করা হবে।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জানান, আজ থেকে পরিচালিত এ ওএমএস কার্যক্রমে ময়মনসিংহ বিভাগে টিসিবি’র মোট আট লাখ ১৭ হাজার ২০১ জন কার্ডধারীকে মাসে ১০ কেজি করে চাল দেয়া হবে। প্রেস ব্রিফিং শেষে গঙ্গাদাস গুহ রোড এলাকায় ওএমএস এর খোলাবাজারে চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat