×
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম
  • প্রকাশিত : ২০২২-০৯-০১
  • ৯২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিজের জন্মদিনে বাড়িতে ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নানা পদের খাবারের পাশাপাশি মদ পানের ব্যবস্থা করেন তিনি। আর সেই পার্টিতে মদ খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী। তবে মদ খাওয়া নিয়ে কটূক্তি শুনতে নারাজ তিনি। আঙুল তুললেন রাজনৈতিক দলগুলোর দিকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী লিখলেন, “আমার টাকিলা শট নেওয়ার ভিডিও টিএমসি’র ছানাপোনারা ভাইরাল করেছে। বেচারাদের চুরির পয়সায় সস্তা বাংলা খেতে হয়, আমার দামি মদ খাওয়া দেখে হয়তো কষ্ট পেয়েছে। আহা রে! নিজের জন্মদিনে, নিজের বাড়িতে, নিজের পয়সায় খেয়েছি— বেশ করেছি। কারও অনুপ্রেরণায় খাই না।”
জন্মদিনের আনন্দের মাঝে হঠাৎ এমন মন্তব্য বেশ ছন্দপতন করে। এ প্রসঙ্গে শ্রীলেখা বলেন, “এরা আমার পাত্তা পাওয়ারই যোগ্য নয়। কারও বাবার টাকায় আমি জন্মদিন উদযাপন করিনি। আমার নামে কুৎসা রটিয়ে যদি ওদের কিছু টাকা রোজগার হয়, তো ভালো। আমার কিছু যায়-আসে না।”
উল্লেখ্য, এ বছর ৫০-এ পা দিয়েছেন অভিনেত্রী। সোমবার রাত থেকে শুরু হয় তার খাওয়া-দাওয়া, নাচ-গান, হুল্লোড়। আপাতত নিজের পরিচালনায় মন দিতে চান শ্রীলেখা। খুব শিগগরিই শুরু করবেন পরবর্তী সিনেমার কাজ। সূত্র : আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat