×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৯-০১
  • ৫৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে গত দু’বারের ফাইনালিষ্ট বাংলাদেশ।
গ্রুপ পর্বে নিজ-নিজ প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ-শ্রীলংকা। আফগানিস্তানের কাছে শ্রীলংকা ৮ উইকেটে ও বাংলাদেশ ৭ উইকেটে হারের লজ্জা পায়।
এ ম্যাচটি  উভয় দলের জন্যই  মহাগুরুত্বপূর্ণ। এ ম্যাচে বিজয়ী দল সুপার ফোরে খেলবে  । আর হেরে যাওয়া দল গ্রুপ পর্ব থেকে বিদায় নিবে।
আগের ম্যাচ থেকে তিনটি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। এনামুল হক, মোহাম্মদ নাইম ও মোহাম্মদ সাইফুদ্দিনের পরিবর্তে একাদশে সুযোগ হয়েছে সাব্বির রহমান, মেহেদি হাসান নতুন মুখ এবাদত হোসেনের।
শ্রীলংকার একাদশে একটি পরিবর্তন হয়েছে। মহেশ পাথিরানার জায়গায় একাদশে এসেছেন আসিথা ফার্নান্দো। এ ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে আসিথার।   
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, মাহেদি হাসান, সাব্বির রহমান, মেহেদি হাসান, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
শ্রীলংকা একাদশ : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকশে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারতেœ, মাহেশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা ও আসিথা ফার্নান্দো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat