×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৯-০২
  • ৯৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যশোর জেলার শার্শা জামতলা এলাকায় থেকে সাড়ে ৯ কেজি ওজনের ৩০টি সোনার বারসহ দু’ পাচারকারীকে আটক করেছে ডিবি পুলিশ।
আজ শুক্রবার ভোর রাতে স্বর্ণ আটক করতে গিয়ে পুলিশের সাথে সংঘর্ষে এক পাচারকারী নিহত হয়। এ ছাড়া সংঘর্ষে আহত হয়েছে ৩ পুলিশ সদস্য। এর মধ্যে যশোর ডিবি পুলিশের দু’জন ও শার্শা থানা পুলিশের একজন সদস্য রয়েছেন।
আটককৃতরা হচ্ছে, রবিন সরকার (৩২) ও আবুল কাশেম (৩৪)। উভয়ের বাড়ি কুমিল্লা জেলার হোমনা ও দাউদকান্দি উপজেলার সাজাদিয়া এলাকায়।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, স্বর্ণ উদ্ধারের সময় পুলিশকে লক্ষ্য করে পাচারকারীরা হামলা করে। এ সময় ওলিয়ার নামে এক পাচারকারি নিহত হয়। তার বাড়ি বেনাপোলের পুটকালি সীমান্তে। লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শার্শা পুলিশের নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান জানান, কায়বা সীমান্ত দিয়ে বিপুল পরিমান স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে।এমন খবর পেয়ে ডিবি পুলিশ ও শার্শা থানা পুলিশ সেখানে অবস্থান নেয়। প্রাইভেটকার যোগে স্বর্ণ পাচারের সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে রবিন সরকারের শরীরে বাধা ও প্রাইভেট কারের ইঞ্জিনের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৯ কেজি ৭৫৯ গ্রাম ওজনের ৩০ পিস সোনারবারসহ আবুল কাশেমকে গ্রেফতার করা হয়। জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য সাড়ে ৭ কোটি টাকা বলে এএসপি জানান। সকালে জব্দকৃত স্বর্ণ ও পাচারকারীদের শার্শা থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি আরও জানান, স্বর্ণের পাচার রোধে সীমান্ত এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat