×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৯-০৪
  • ৭৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অর্থ ঋণ আদালতে ৫ মাসের দ-প্রাপ্ত আসামি ব্যবসায়ী মহিউদ্দিন মারুফকে চট্টগ্রামের বাকলিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। বাকলিয়া থানার চাক্তাই এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম সাংবাদিকদের বলেন, অর্থঋণ আদালতের মামলায় আদালত মহিউদ্দিন মারুফকে ৫ মাসের কারাদন্ড ও গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্যাংক ও পুলিশ সূত্রে জানা গেছে, মেসার্স কদর সিন্ডিকেট নামে জনতা ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখা থেকে মহিউদ্দিন মারুফ ২০০০ সালে ১ কোটি ৪৪ লাখ টাকা ঋণ নেন। ঋণটি নিয়মিত পরিশোধ না করায় ২০০৪ সালে অর্থঋণ আদালতে মামলা দায়ের করা হয়। মামলায় ২০০৫ সালে ডিক্রি হয়। ডিক্রিকৃত টাকা নির্দেশিত সময়ের মধ্যে পরিশোধ না করায় ২০০৬ সালের ১৯ জানুয়ারি ব্যাংক এ মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে আসামি মহিউদ্দিন মারুরফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়। কিন্তু দীর্ঘ ১৩ বছর ধরে আসামি ঋণ পরিশোধ না করে  ঠিকানা পরির্বতন করে আত্মগোপনে চলে যান। খেলাপি ঋণ আদায়ে জনতা ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কঠোর অবস্থানে থেকে আইনি তৎপরতা চালানোর নির্দেশ থাকায় সংশ্লিষ্ট শাখা গত ৩ জুলাই আসামিদের হালনাগাদ তথ্য সরবরাহ করে আসামিকে দেওয়ানি আটকাদেশ দেওয়ার আবেদন করে। শুনানি শেষে অর্থঋণ আদালত ৫ মাসের সাজা প্রদান ও গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মহিউদ্দিন মারুফ এবং তার সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের নামে অর্থঋণ আদালতে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে।
সম্প্রতি ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ায় জনতা ব্যাংকের বিভিন্ন শাখার বেশ কয়েকজন ইচ্ছাকৃত খেলাপি গ্রাহক ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat