×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৯-১১
  • ৫৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, জনসেবার প্রত্যয় নিয়ে সরকারি কর্মকর্তাদের কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের আদর্শকে সমুন্নত রাখতে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। 
মন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় সমাজসেবা একাডেমি মিলনায়তনে ৪৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি ও সমাজকল্যাণ সচিব মো. জাহাঙ্গীর আলম। 
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা ক্ষমতায় ছিলেন, তারা দেশকে পেছনে নিয়ে  গিয়েছিল। ইতিহাস বিকৃতি আর মিথ্যাচার করে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলন্ঠিত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে দেশকে উন্নয়নের চরম শিখরে উন্নীত করেছেন। 
মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘অসহায় জনগোষ্ঠীর সেবা করার যে সুযোগ আপনারা পেয়েছেন তার সদ্ব্যবহার করবেন। স্বাধীনতার উদ্দেশ্যকে বাস্তবায়নের  লক্ষ্যে জনগণকে সেবা প্রদান করতে হবে।’
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সমাজসেবা কর্মকর্তাদের কাজের পরিধি ব্যাপক। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সেবাসমূহ আন্তরিকতার সাথে প্রদান করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat