×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৯-১১
  • ৯৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিশুরা মুখস্তবিদ্যা বাদ দিয়ে প্রকৃত শিক্ষা গ্রহণ করলে দ্রুত জ্ঞান বিকাশে এবং মেধাবী সমাজ গঠনে ভূমিকা রাখবে।
আজ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কেরানীগঞ্জ মডেল থানা তারানগর ইউনিয়নের বড় মনোহরিয়া এলাকার (ছায়ানটের সংস্কৃতি-সমন্বিত সাধারণ শিক্ষা কার্যক্রম) নালন্দা উচ্চ বিদ্যালয়ের ‘অপালা ভবন’ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর পরিকল্পনা অনুযায়ী বর্তমান শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপনিবেশিক শিক্ষা কার্যক্রম পাল্টে ৭৫ এ যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল সে অনুসারে বর্তমান শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সংস্কৃতি চর্চা নাই বলে শিশুদের সংস্কৃতি বিকাশ নেই। সংস্কৃতি চর্চা নেই তাই আজকে শিক্ষার্থীদের একটা অংশ জঙ্গিবাদ ও মৌলবাদে যাচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সংস্কৃতিচর্চায় মনোযোগী হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, নালন্দা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শ্যামলী নাসরিন চৌধুরী, ছায়া নটের সাধারণ সম্পাদক খাইরুল আনাম শাকিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat